শিরোনাম

বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ

বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ
ছবি: প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় সড়কের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত মো. সাগর (২২) পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার মো. মিন্টু সরকার ও লিলি বেগমের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর