শিরোনাম

নরসিংদী পৌর নির্বাচন সামনে রেখে ফেসবুকে সরব এস এম কাইউম

নরসিংদী পৌর নির্বাচন সামনে রেখে ফেসবুকে সরব এস এম কাইউম

নরসিংদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই সরব হয়ে উঠেছেন নরসিংদীর আওয়ামী লীগ নেতা এস এম কাইউম। দীর্ঘদিন তুলনামূলক নীরব থাকার পর সাম্প্রতিক সময়ে দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে নিয়মিত পোস্ট দিতে দেখা যাচ্ছে তাকে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়েছে। এর অংশ হিসেবেই এস এম কাইউমের এই অনলাইন সক্রিয়তা নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।

তবে এ বিষয়ে এস এম কাইউমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনী ঘোষণা দেওয়া হয়নি। তারপরও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার হঠাৎ সক্রিয় উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর