নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) শহর জামায়াত আয়োজিত শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম।
সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, রেজওয়ান হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দুই দিনব্যাপী এই শিক্ষাশিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।