নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ভিপি খবিরুল ইসলাম বাবুল। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ভিপি খবিরুল দীর্ঘদিন ধরে নরসিংদীর রাজনীতিতে সক্রিয়। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের দুই বারের নির্বাচিত এই ভিপি খবিরুল।
স্থানীয় সূত্র বলছে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ভিপি খবিরুলের নাম আলোচনায় এসেছে। তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মেয়র হিসেবে দেখতে চেয়ে প্রচারণাও চালাচ্ছেন।