শিরোনাম

নীলফামারীতে ছাত্রবন্ধন সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীতে ছাত্রবন্ধন সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

‘মাদকমুক্ত সমাজ গড়ি’ এবং ‘এসো মিলি মানবতার টানে, দেশের স্বার্থে, শিক্ষার পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার, শপথবাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ছাত্রবন্ধন সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম. সিদ্দিকুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মো. আনিছুর রহমান খাঁন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা চৌধুরী ও ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা অ্যাড. গোলাম রব্বানী।

বক্তারা মাদকের ভয়াবহতা, শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর