শিরোনাম
নরসিংদী জেলা পুলিশের সাঁড়াশি অভিযান

নারীসহ ৩৬ জন গ্রেফতার, মাদক উদ্ধার

নারীসহ ৩৬ জন গ্রেফতার, মাদক উদ্ধার

নরসিংদী জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত পৃথক সাঁড়াশি অভিযানে এক নারীসহ মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বেলাব, পলাশ ও নরসিংদী সদর থানার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়। বেলাব থানার ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক আরেক অভিযানে আরও দুইজনকে ২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকায় ডিবি পুলিশের অভিযানে নিপা বেগম (২৬) নামে এক নারী মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বেলাব থানায় ১৭ জন এবং পলাশ থানায় ‘ডেভিলহান্ট’ অভিযান ও বিভিন্ন মামলায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর