শিরোনাম

গাজীপুর থেকে চার স্কুলছাত্রী উদ্ধার, গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে বাড়ি ছাড়ার দাবি

গাজীপুর থেকে চার স্কুলছাত্রী উদ্ধার, গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে বাড়ি ছাড়ার দাবি

পটুয়াখালীর বাউফল থেকে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে এবং পারিবারিক অভিমান থেকে তারা বাড়ি ছাড়ে। এ সময় তারা সঙ্গে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে চলে যায় বলে জানা যায়।

গত রোববার (১০ মে) সকালে বাউফলের নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গত বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর