শিরোনাম

মোংলায় ট্রলার থেকে পশুর নদীতে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ

মোংলায় ট্রলার থেকে পশুর নদীতে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পশুর নদীতে পড়ে হোসেন মোড়ল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে মোংলা বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হোসেন খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার ইউনুচ মোড়লের ছেলে। তিনি ট্রলারে করে মোংলায় মাছ বিক্রি করতে এসেছিলেন। এ সময় তার স্ত্রী ও ছয় বছরের সন্তানও সঙ্গে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি মোংলা ঘাটে নোঙর করার প্রস্তুতির সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। পরে ট্রলারের মাঝি তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। জোয়ারের তীব্র স্রোতে মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় ডুবুরি দল অভিযানে যোগ দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের চারটি ইউনিট নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও নিখোঁজ হোসেন মোড়লের সন্ধান পায়নি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর