শিরোনাম

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ অনুষ্ঠিত

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে পঞ্চগড়ে ‘রানআপ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১টা) পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় দূতাবাসের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন মো. তৌহিদুল ইসলাম এবং সিফাত ই রাব্বান।

বক্তারা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগ ব্যায়াম চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়ামের প্রদর্শনী করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর