শিরোনাম

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মিনি পিকআপ উল্টে দুর্ঘটনা

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মিনি পিকআপ উল্টে দুর্ঘটনা
ছবি: প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর বাজার এলাকায় ফরিদপুর বাইপাস মহাসড়কে একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ মে) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সদর থানাধীন মুন্সী বাজার এলাকা থেকে কুষ্টিয়াগামী লেনে ঢাকা মেট্রো-ন-১৮-০০৫৫ নম্বরের মিনি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

খবর পেয়ে এসআই মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। তবে গাড়ির চালককে সেখানে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর তিনি পালিয়ে যান।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকার দিয়ে উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং করিমপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর