- রায়পুরায় ভি-ড্যাবের পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
- ফকিরহাটে ৪ বছরের শিশু ধর্ষনের অভিযোগে কথিত চাচা আটক
- ফকিরহাটে তালের বাম্পার ফলন
- ৭ম শ্রেণীর স্কুলছাত্রীকে ঘরে তুলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
- সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অবৈধ কারখানায় অভিযান
- সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
- যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাইসা ভূঞাঁ
- সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা
- সাতক্ষীরায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
- স্বীকৃতি সংকটে রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ
- নরসিংদীতে ধর্ষিতার পরিচয় ও ভিডিও প্রচার: মামলা, গ্রেপ্তার ১
- পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবী ও এক মাদক কারবারির কারাদণ্ড
- থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মারধর: ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
- নালিতাবাড়ীতে উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাহাপাড়া সড়কে মানববন্ধন
- ভালুকায় উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল, গুণগত মান নিয়ে প্রশ্ন
- বাঁওড়ে গ্যাস ট্যাবলেট ও রাসায়নিকের ব্যবহার: দূষিত পানিতে বিপাকে নদীপারের মানুষ
- সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে ‘বাউস্ট ক্রিয়েটিভ মাইন্ডস এক্সপো ২.০’ অনুষ্ঠিত
- বরিশালের গৌরনদীতে পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালো পরিবহন
- শুরু হলো রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম
- সৈয়দপুরে চামড়ার বাজারে ধস, ন্যায্যমূল্য না পেয়ে ক্ষুব্ধ বিক্রেতারা
- সৈয়দপুর পৌরসভায় ১৫ ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন
- নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
- পঞ্চগড়ে জিয়ার আদর্শ বাস্তবায়নে নতুন কৌশল নিচ্ছেন তারেক রহমান: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- শহিদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
- ট্রাম্পের অমীমাংসিত দুই শর্তে স্থবির শান্তিচুক্তি
- দিনাজপুরে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ও পিকআপ চালক গ্রেপ্তার
- মনোহরদীতে নদীর পাড় রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অভিযান
- সৈয়দপুরে মাদক বিরোধী সুধী সমাবেশ
- জ্যৈষ্ঠের আমেজে সৈয়দপুরে সন্ধ্যা নামতেই জমে উঠে লিচুর বাজার
- নওগাঁয় দেশব্যাপী দূরপাল্লার বাস চলাচল বন্ধ
- অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তান হত্যার দায়ে বাংলাদেশি গ্রেফতার
- ৩১ ঘন্টা বিদ্যুৎবিহীন একটি গ্রাম, ৩০০ গ্রাহকের ভোগান্তি
- ঈদযাত্রার জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রস্তত হচ্ছে ১২৭ কোচ
- সাতক্ষীরায় ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারী আইনজীবীর করুন মৃত্যু
- পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি বিল্লালের
- ইরানে নতুন হামলার প্রস্তুতিতে ইসরায়েল
- রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বৈজ্ঞানিক সেমিনার
- সাময়িক বরখাস্ত ববির বেপরোয়া কর্মকর্তা সেলিনা
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- সৈয়দপুরে অংশীজনের সাথে এমপির মতবিনিময়
- বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
- “ঘামাচির বড় ভাই হাম” মন্তব্য ঘিরে আলোচনা
- যুক্তরাষ্ট্রের ‘অবৈধ দাবির’ বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান প্রেসিডেন্টের
- ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ অনুষ্ঠিত
- বরিশালে ইয়াবাসহ ল্যাংটা সোহেল গ্রেফতার
- ৪ দিন পর খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবন
- যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি
- বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
- ৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে
- নিজ আসনেই হারলেন মমতা
- যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরাইলি সেনারা!
- ফের হামলার হুমকি দিল ট্রাম্প
- হকার পুনর্বাসনে রাজধানীতে ছয়টি মাঠ নির্ধারিত: ডিএনসিসি প্রশাসক
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এবং “প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা শ্যামনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, পরিবেশবাদী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচিগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালে সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেটনেটবিডি, বেলা, টিআইবি, এএলআরডি, ফিনিশ মন্ডলীয়াল ফাউন্ডেশন ও ‘ধরা’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি ও শিক্ষক পল্টু বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। বেলার নেটওয়ার্ক সদস্য রেহেনা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, টিআইবি সভাপতি তোহিদুর রহমান, সনাক সভাপতি তৈয়ব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মোনায়েম খান, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন এবং হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলফাজ উদ্দিন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপকূলীয় অঞ্চলসহ সমগ্র দেশকে জলবায়ু ঝুঁকি থেকে রক্ষা করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। আলোচনা শেষে প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্লাস্টিক দূষণ রোধে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম (ইপিএফ), স্বদেশ-সাতক্ষীরা ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভায় মিলিত হয়।
বাপা সাতক্ষীরা কমিটির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নারী নেত্রী মরিয়ম মান্নান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, ভূমিহীন নেতা আবদুস সামাদ, মফিজুর রহমান, সমাজকর্মী সাকিবুর রহমান বাবলা এবং যুব প্রতিনিধি জারিন তাসমিন, ঝিলিক, তানজিম হোসেন, সুরাইয়া ও মেহেদি হাসান। আলোচনা পত্র উপস্থাপন করেন ইপিএফ সদস্য মাধব চন্দ্র দত্ত।
বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি উজাড়, নদী ও জলাশয় দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতি সংরক্ষণই জলবায়ু সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, উপকূলীয় উপজেলা শ্যামনগরে বারসিক, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রীণ কোয়ালিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও শপথ গ্রহণ কর্মসূচি। সকাল ৯টায় ঈশ্বরীপুর এ. সোবহান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শতাধিক মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি যশোরেশ্বরী মন্দির অভিমুখে যাত্রা করে।
পদযাত্রার শুরুতেই নামা প্রশান্তির বৃষ্টি কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল লবণসহিষ্ণু কদবেল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক প্ল্যাকার্ড।
পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা একটি করে গাছ দত্তক নেন এবং পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান আটুলিয়া ইউনিয়নের ‘সবুজ যোদ্ধা’ রবীন্দ্রনাথ মণ্ডল।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য এস. এম. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর পৌরসভা গ্রীণ কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, যুব সংগঠক গাজী আব্দুর রউফ, সাইফুদ্দিন সিদ্দিক, কনিকা রানী, তেজেন্দ্রনাথ মৃধা এবং বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। জলবায়ু সহনশীল উপকূল গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকে পরিবেশ আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।