শিরোনাম

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
ছবি: প্রতিনিধি

তিন দিনের কর্মসূচিতে নীলফামারীতে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিসেবা মেলা ২০২৬’। এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

প্রশাসন জানায়, কর্মসূচির আওতায় অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, লিজমানি প্রদান, ই-পর্চা বিতরণসহ গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, এ সপ্তাহে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তিতে গুরুত্ব দেওয়া হবে। আগামী ১৯ মে সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এ শ্লোগানে ভূমিসেবা সপ্তাহ পালিত হচ্ছে। তিনি বলেন, সরকার ভূমিসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে নানা উদ্যোগ নিয়েছে, যার সুফল জনগণ পাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর