শিরোনাম

ট্রাম্পের অমীমাংসিত দুই শর্তে স্থবির শান্তিচুক্তি

ট্রাম্পের অমীমাংসিত দুই শর্তে স্থবির শান্তিচুক্তি

প্রায় তিন মাস ধরে চলমান কূটনৈতিক তৎপরতার পরও যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কোনো স্থায়ী সমাধান আসেনি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তেহরান, তবে ওয়াশিংটনের দুটি প্রধান শর্তে এখনো সম্মতি দেয়নি দেশটি। ফলে সম্ভাব্য শান্তি চুক্তি অনিশ্চয়তায় পড়েছে।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ইরানের প্রস্তাব ও চলমান আলোচনা নিয়ে নিরাপত্তা বৈঠকে চূড়ান্ত মূল্যায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরান বলছে, হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত শর্তে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামনে যে দুটি প্রধান শর্ত তুলে ধরা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—

১. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রত্যাহার

  • হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো বাধা বা শুল্ক আরোপ করা যাবে না।
  • যুদ্ধের আগের স্বাভাবিক নৌ-চলাচল ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।

২. পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ

  • ইরানকে নিশ্চিত করতে হবে যে তারা ভবিষ্যতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা তৈরি করবে না।
  • এ বিষয়ে একটি বাধ্যতামূলক সমঝোতায় সম্মত হতে হবে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলেও মূল ইস্যুগুলোতে সমঝোতা না হওয়ায় শান্তি উদ্যোগ এখনো সিদ্ধান্তহীন পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর