শিরোনাম

দিনাজপুরে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ও পিকআপ চালক গ্রেপ্তার

দিনাজপুরে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ও পিকআপ চালক গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন একজন কথিত গাঁজা ব্যবসায়ী ও একটি পিকআপচালক।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা শাকিব আহম্মেদ (২৫) এবং নেত্রকোনার শ্রীপুর বালী দক্ষিণ বিশরা এলাকার জলিল মিয়া (২৭)। পুলিশ জানিয়েছে, অভিযানে একটি পিকআপভ্যান ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জলিল মিয়ার বিরুদ্ধে আগেও মাদক সংশ্লিষ্ট মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর