শিরোনাম

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে

৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে

দীর্ঘ আট বছরের স্থবিরতার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। এতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘদিন নতুন কমিটি না থাকায় জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি পুনরায় সক্রিয় ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর