টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’—প্রিয় বন্ধু বিয়েতে দাওয়াত না দেওয়ায় ব্যানার-ফেস্টুন নিয়ে এভাবে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান বন্ধুরা।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ও ঢাকা-খুলনা মহাসড়কে তাঁরা বিক্ষোভ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়।