নরসিংদী পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আলোচনায় আছেন,নরসিংদীর সাবেক এমপি ও জেলা বিএনপির আমৃত্যু সভাপতি সামসুউদ্দিন আহমেদ এছাকের পুত্র এবং জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশীদ।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ইতোপূর্বে নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এবারও তাকে ঘিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর আলোচনা চলছে।
যদিও দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা-পর্যালোচনা চলছে।