মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নারগিছ আক্তার ইভা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতাযুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।