নীলফামারীতে নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খানের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিস্তার, ভিসা প্রতারণা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। তারা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
জবাবে পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি মাদক নির্মূল, ভিসা প্রতারণা প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে নিরাপদ ও অপরাধমুক্ত নীলফামারী গড়তে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।