শিরোনাম

সাবেক শিক্ষক মো. শাহজাহান ভুইয়ার ইন্তেকাল, আজ আড়াইটায় জানাজা

সাবেক শিক্ষক মো. শাহজাহান ভুইয়ার ইন্তেকাল, আজ আড়াইটায় জানাজা

একদুরিয়া, পুটিয়া সৈয়দনগর, হরিহরদী ও সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শাহজাহান ভুইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মো. শাহজাহান ভুইয়া দীর্ঘ শিক্ষকতা জীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁর স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকার সর্বস্তরের মানুষ

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর