শিরোনাম

মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি খাল পরিষ্কার করা হয়। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
কর্মসূচিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান সোহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফখরুল ইসলাম রবিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি দাবি করেন, সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর