শিরোনাম

টানা বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

টানা বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

বান্দরবান প্রতিনিধি>

টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, কয়েকদিন ধরে বান্দরবানে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর