শিরোনাম

পঞ্চগড়ে আর্ন্তজাতিক চা দিবস উপলক্ষে আলোচনা সভা

পঞ্চগড়ে আর্ন্তজাতিক চা দিবস উপলক্ষে আলোচনা সভা
ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করে পঞ্চগড় চা বাগান মালিক সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক মানিক খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দিদারুল আলম। বক্তব্য দেন সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নতুন, অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, চা চাষি আবু হানিফ ও সুমনসহ অন্যরা।

বক্তারা বলেন, গত ২৬ বছরে পঞ্চগড়ের চা শিল্প ব্যাপক বিস্তার লাভ করেছে এবং বর্তমানে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। শুরুতে চায়ের ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা সড়কে চা ফেলে প্রতিবাদ করেছিলেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় এ শিল্প ঘুরে দাঁড়ায়।

তারা আরও বলেন, চলতি মৌসুমের শুরুতে প্রতি কেজি চায়ের দাম ৪০ টাকা থাকলেও বর্তমানে তা কমে ২৮ টাকায় নেমে এসেছে। কারখানা মালিকদের একটি অংশ নতুন করে সিন্ডিকেট করছে বলে অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে চা চাষে সারের বরাদ্দ নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর