শিরোনাম

বাগেরহাটের রামপালে যুবককে হত্যার ঘটনায় ঘাতক আটক

বাগেরহাটের রামপালে যুবককে হত্যার ঘটনায় ঘাতক আটক

বাগেরহাটের রামপালে এখলাস গাজী হত্যার ঘটনায় ঘাতক মাহাবুব শিকদার ওরফে মাইজে  নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
সোমবার (০১ জুন) দুপুর ২ টার সময় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে কুমলাই গাববুনিয়া গ্রাম থেকে আটক করে। 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ জানান, সন্ধ্যা ৭ টা নাগাদ রামপাল থানায় এ বিষয়ে কোন মামলা হয়নি। তবে তিনি বলেছেন, তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা রাতে মামলা করতে পারেন। 
গত রবিবার বেলা ১১ টার সময় এখলাস গাজী উপজেলা সদরের বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানে হামলার শিকার হন। এতে সে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করে। আজ সোমবার বিকালে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর