শিরোনাম

দূষিত শহরের তালিকায় শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত?

দূষিত শহরের তালিকায় শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত?

যানবাহনের চলাচল হ্রাস, নির্মাণকাজের গতি কমে যাওয়া এবং ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে ঢাকার বায়ুমান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৮২ রেকর্ড করা হয়েছে, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আজকের বৈশ্বিক তালিকায় ২১৭ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ১৮৯। এছাড়া ১৫০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগো এবং ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৪২ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

বিশ্বের ১২৭টি প্রধান শহরের তালিকায় ঢাকা বর্তমানে ১৯তম অবস্থানে রয়েছে। যদিও গত দুই দিন বৃষ্টিপাত না হওয়ায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে, তবুও সামগ্রিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ক্ষতিকর কণার ঘনত্ব কমে যায়, ফলে শুষ্ক মৌসুমের তুলনায় রাজধানীর বায়ু তুলনামূলকভাবে বেশি স্বস্তিদায়ক থাকে।

 

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর