শিরোনাম

আগামীকাল থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামীকাল থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
ছবি: প্রতিনিধি

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল (১ জুন) থেকে টানা তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ে জেলে, বাওয়ালী, মৌয়ালী এবং পর্যটকসহ কাউকেই বনের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না। কেউ নির্দেশনা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জীববৈচিত্র্য রক্ষায় এ সময়ে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর