শিরোনাম

বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালে ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। এসময় বাড়ির পাশের পানি ভর্তি একটি গর্তে পড়ে যায় সে। পরে তাকে খুঁজতে গিয়ে গর্তে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানা-এর ওসি স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর