শিরোনাম

ঈদের ছুটি শেষে কাল স্বাভাবিক হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটি শেষে কাল স্বাভাবিক হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে ফিরছে স্বাভাবিক কার্যক্রম। টানা সাত দিনের বিরতির পর সব তফসিলি ব্যাংক পুনরায় গ্রাহকসেবা ও আর্থিক লেনদেন চালু করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অন্যান্য কর্মদিবসের মতো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। একই সঙ্গে দেশের শেয়ারবাজারেও পুনরায় লেনদেন শুরু হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ছিল। ছুটি শেষে আর্থিক খাতে স্বাভাবিক গতি ফেরায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর