শিরোনাম

ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৫

ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৫
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আল-বরাক পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর