শিরোনাম

ফরিদপুরে টর্চ লাইটের আলো মুখে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ৪

ফরিদপুরে টর্চ লাইটের আলো মুখে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ৪
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় টর্চ লাইটের আলো মুখে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি নষ্ট টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করলে তার আলো একজনের মুখে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর