শিরোনাম

পিএসজির জয়ের উল্লাসে প্যারিসে সহিংসতা, শতাধিক আটক

পিএসজির জয়ের উল্লাসে প্যারিসে সহিংসতা, শতাধিক আটক

প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাস ফ্রান্সের বিভিন্ন স্থানে সহিংসতায় রূপ নেয়। বিজয় উদযাপনকে কেন্দ্র করে সমর্থকদের একাংশের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ফরাসি পুলিশের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চার শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সহিংসতার ঘটনায় একাধিক যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও আতশবাজি, ফ্লেয়ার নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করা, সরকারি নির্দেশনা অমান্য এবং সম্পদ বিনষ্টের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে পিএসজির সাফল্য উদযাপন ঘিরে টানা দ্বিতীয় বছরের মতো সহিংসতার ঘটনা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর