শিরোনাম

বাগেরহাটে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাটে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মে) সকালে বাগেরহাট পৌরসভার ২ ও ৪ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম।

পুরাতন বাজার মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মেহেবুবুর রহমান টুটুল, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান মিঠু এবং ছাত্রদল নেতা লেমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর