বাংলাদেশ

সাইবার মামলায় ববি কর্মকর্তা সেলিনা বেগম কারাগারে

Icon
বরিশাল
প্রকাশঃ জানুয়ারী ২৯, ২০২৬
সেলিনা বেগম
সেলিনা বেগম

সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করেন। সেলিনা বেগমের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর ২০২৫ সালে কোতোয়ালি থানায় একটি সাইবার মামলা দায়ের করা হয়। মামলাটি জিআর নং ৭৮৯/২৫ ও মামলা নং ১৪ হিসেবে নথিভুক্ত রয়েছে। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক সাংস্কৃতিক কর্মকর্তাকে অফিস কক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন জানান, আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে বিভ্রান্ত করার অভিযোগে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মামলাটি বিচারাধীন থাকায় আদালতের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আদালতের রায়ের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

বাংলাদেশ

আরও দেখুন
৪৮ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, নতুন সতর্কবার্তা জারি

  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং স্থানীয়ভাবে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। রোববার (১০ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতে (১১–১৪ মে) ধাপে ধাপে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিধি ও মাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের তাপমাত্রা ওঠানামার মধ্যেই থাকবে—দিন ও রাতের তাপমাত্রা কোথাও সামান্য বাড়তে বা কমতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়ার ধরন আংশিক পরিবর্তনশীল ও বৃষ্টিপ্রবণ থাকবে।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

জামালপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নগরকান্দায় গুজব ছড়িয়ে ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া গ্রামের মাসুম মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহায়তা দাবি করেছে। এলাকাবাসীও প্রশাসনের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি> মে ১০, ২০২৬ 0

মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সাড়া ফেলেছেন ফসল চাষি মুকুল

এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার আম বিক্রির সম্ভবনা

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম-কে ঘিরে স্থানীয় প্রশাসনিক অঙ্গন ও জনমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, অন্যদিকে ভূমি সেবায় স্বচ্ছতা ও কঠোর অবস্থানের কারণে তিনি প্রশংসাও পাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভূমি প্রশাসনে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নেন। ভূমি সংক্রান্ত দালালচক্র দমন, অনিয়ম প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের দ্রুত সেবা প্রদানে তাঁর কঠোর অবস্থান ইতোমধ্যে এলাকায় দৃশ্যমান পরিবর্তন এনেছে বলে অনেকে মনে করেন। একাধিক সেবাগ্রহীতার অভিযোগ, আগে যেখানে ভূমি সেবা নিতে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হতো, সেখানে বর্তমানে প্রশাসনিক কার্যক্রম তুলনামূলকভাবে স্বচ্ছ হয়েছে। ফলে সাধারণ মানুষের আস্থা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেও স্থানীয়রা জানান। তবে একই সঙ্গে একটি মহল তাঁর বিরুদ্ধে মামলা ও অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, অনিয়ম ও অবৈধ সুবিধা বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এ বিষয়ে সচেতন মহলের মতে, প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জনসেবামুখী ভূমিকারও মূল্যায়ন প্রয়োজন। স্থানীয় পর্যায়ে মতভেদ থাকলেও ভূমি প্রশাসনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিত করার বিষয়টি এখন স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।    

নোয়াখালী প্রতিনিধি> মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

ফকিরহাটে হাইব্রিড ধান চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0 Comments