বাংলাদেশ

মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের বাঁ পা

Icon
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাসিন্দারা জানান, হোয়াইক্যং সীমান্তের নাফ নদী–সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন চিংড়িঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। তাঁকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, আহত হানিফ হোয়াইক্যং সীমান্তের কাছে ব্যক্তিমালিকানাধীন ওই চিংড়ির খামারে চাকরি করেন। সকাল ১০টার দিকে তিনি খামারে রাখা নৌকা ঠিকমতো আছে কি না দেখতে গিয়েছিলেন। এ সময় পুঁতে রাখা স্থলমাইনটি বিস্ফোরণ হলে তাঁর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাইন বিস্ফোরণের শব্দ ও হানিফের চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

বাংলাদেশ

আরও দেখুন
মোটরসাইকেল না কিনে দেওয়ায় কিশোরের আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। নিহতের নাম মোঃ ইয়ামিন (১৬), সড়াবাড়িয়া গ্রামের মোঃ শাহিনুর তরফদারের ছেলে। শাহিনুর তরফদার পেশায় প্রবাসী। পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে মোটরসাইকেল কেনার জন্য চাপ দিচ্ছিল। মা মোছাঃ চায়না ও অন্যান্য সদস্য আলোচনার মাধ্যমে কিছু সময় চাইলেও ইয়ামিন তা মানতে রাজি হয়নি এবং প্রায়ই আত্মহত্যার হুমকি দিত। ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সে অস্বাভাবিক আচরণ শুরু করে এবং পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে বলে জানিয়েছিল। পরিবার তাকে বোঝিয়ে ঘরে পাঠায়। পরদিন শুক্রবার রাত দেড়টার দিকে মা ঘরে গিয়ে দেখতে পান ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং মরদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0

রাউজানের এক গ্রাম থেকে তিন সাংসদ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ২ জন নিহত, ৩ জন আহত

আসন অনুযায়ী বিজয়ীদের চূড়ান্ত ফলাফল

ছবি: প্রতিনিধি
“অপরাধে জড়ালে ছাড় নেই” —কড়া বার্তা শেরপুর-২ এর নবনির্বাচিত এমপির

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিজয়ের পর কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এ প্রার্থী বলেছেন, দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলদারি, জুয়া, মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ সতর্কবার্তা দেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাহিম চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় এখন তার প্রধান দায়িত্ব প্রত্যাশা পূরণ করা। নির্বাচনের পর কেউ ব্যক্তিগত স্বার্থে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। নবনির্বাচিত এ সংসদ সদস্য সকল ধর্ম ও সম্প্রদায়ের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে এবং নালিতাবাড়ীকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনা হবে। সমাবেশে নেতাকর্মীরা সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতার অঙ্গীকার করেন।

শেরপুর প্রতিনিধি> ফেব্রুয়ারি ১৩, ২০২৬ 0

সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ১৯ প্রার্থী কে কত ভোট পেল

ছবি: প্রতিনিধি

রংপুর-৪ আসনে ফল পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সারজিস

বাগেরহাটে বিএনপির একটি ও জামায়াতের ৩ টি আসনে বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এসব আসনের ফলাফল ঘোষণা করেন। বাগেরহাট-১ আসনে জামায়াতের মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। বাগেরহাট-২ আসনে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ ১ লাখ ১৬ হাজার ৩৭০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন পান ৬৬ হাজার ২৭৪ ভোট। এ আসনে ব্যবধান ৫০ হাজার ৯৬ ভোট। বাগেরহাট-৩ আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট। বাগেরহাট-৪ আসনে জামায়াতের আব্দুল আলিম ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পান ৯৮ হাজার ৩২৬ ভোট। এ আসনে ভোটের ব্যবধান ১৭ হাজার ৭৪১। জেলায় মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

বাগেরহাট ফেব্রুয়ারি ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে ভোট কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি বেশি

ছবি: সংগ্রহীত

শেরপুরে কেন্দ্র দখলের চেষ্টায় ব্যালট বই ছিনতাই, আটক ২

ছবি: প্রতিনিধি

জামালপুরের ৫টি আসনের ৬২৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

0 Comments