বাংলাদেশ

জাতীয় পরিচয়পত্র থাকা সত্বেও নাম নেই ভোটার তালিকায়

ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তৃতীয় লিঙ্গের অর্ধশতাধিক ব্যক্তি

Icon
বরিশাল
প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও প্রায় ৫০ হিজরা ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, শুধু ভোটাধিকার নয়, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তারা বৈষম্যের শিকার। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন, হিজরা সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীম জানান, বিষয়টি তার জানা ছিল না এবং কেউ তাকে আগে অবহিত করেনি। তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকায় কেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি দায়িত্বে গাফিলতি করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবহিত করা হবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

    জামালপুরের বকশীগঞ্জে নকল সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।   বুধবার (৬ মে) বিকেলে পৌর এলাকার মোদকপাড়া মহল্লায় অভিযান চালিয়ে এসব নকল সিগারেট উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে নকল সিগারেট মজুত ও বাজারজাতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। তিনি আরও বলেন, নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তানিয়া আক্তার মে ৬, ২০২৬ 0

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

ফকিরহাটে হাইব্রিড ধান চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামিনে মুক্তির এক সপ্তাহ পরই ছাত্রলীগ নেতার মৃত্যু

ঘুষেও মেলেনি অনুমোদন, প্রকৌশলীর কার্যালয়ে প্রবাসীর স্ত্রীর কান্না

বাড়ি নির্মাণ অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও আর্থিক হয়রানির অভিযোগ তুলে পিরোজপুরের নেছারাবাদে পৌর প্রকৌশল অফিসে কান্নায় ভেঙে পড়েছেন এক প্রবাসীর স্ত্রী—এ ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরূপকাঠি পৌরসভা-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে মঙ্গলবার এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোছা. মৌসুমী আক্তার দাবি করেন, এক বছরের বেশি সময় ধরে বাড়ি নির্মাণ অনুমোদনের ফাইল আটকে রেখে বিভিন্ন পর্যায়ে একাধিকবার অর্থ আদায় করা হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে ধারাবাহিকভাবে অর্থ দিতে হলেও চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে চরম চাপের মুখে পড়েন। ঘটনার দিন নতুন করে অর্থ দাবি করা হলে তিনি অফিসেই কান্নায় ভেঙে পড়েন বলে জানা যায়। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে মো. মহসিন আংশিক অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও নির্দিষ্ট হিসাব বা প্রক্রিয়া নিয়ে মন্তব্য এড়িয়ে যান। অন্যদিকে মো. আবুল হোসেন অভিযোগের কিছু অংশ স্বীকার করলেও অতিরিক্ত অর্থ দাবির বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত দত্ত বলেন, সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো বিধান নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি স্থানীয় প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

মসজিদে তালা ভেঙে দানবাক্সের অর্থ লুট

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত শ্রমিকরা

তেঁতুল গাছের মগডালে মিলল নিখোঁজ বৃদ্ধা

ছবি: সংগৃহীত
শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শীতলক্ষ্যা নদী-এর কেরোসিন ঘাট সংলগ্ন এলাকা থেকে বুধবার (৬ মে) সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হলেও এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকদিন পানিতে থাকার কারণে মরদেহে পচন ধরেছে বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জ নৌপুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হলেও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আকস্মিক অগ্নিকাণ্ড

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে টানা বৃষ্টিতে মাঠেই গজিয়ে যাচ্ছে কাটা ধান, দিশেহারা কৃষক

ছবি: প্রতিনিধি

নরসিংদীতে আদালতের নির্দেশে জমির দখল বুঝে নিলেন জমির মালিক

0 Comments