জাতীয়

হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২৬

ব্যক্তিগত কারণ উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। দীর্ঘদিন বিচারিক কার্যক্রমে অনুপস্থিত থাকার প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) কানাডা থেকে পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছায়। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রাপ্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিচারপতি মামনুন রহমান এক বছরের বেশি সময় ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদনও দাখিল করে। পারিবারিক সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেউ অপসারিত, কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন, আবার কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিচারপতি মামনুন রহমান সেই ধারাবাহিকতায় দায়িত্ব ত্যাগকারী বিচারপতিদের একজন।

 

ঈদে বাস ভাড়া বৃদ্ধি, মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের তীব্র প্রতিক্রিয়া

ফরিদপুরে শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম অভিযোগ উড়িয়ে বলেছেন, যাত্রী কল্যাণ সমিতির নাম ধরে দেওয়া ‘১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের’ তথ্য সম্পূর্ণ অবাস্তব ও বিভ্রান্তিকর। তিনি বলেন, এটি একটি কাল্পনিক, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত দাবি, যা দেশের যাত্রী ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসময় মালিক সমিতি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, জনৈক মোজাম্মেল হককে ৪৮ ঘণ্টার মধ্যে তার দেওয়া বক্তব্যের প্রমাণাদি উপস্থাপন করতে হবে, নাহলে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, কিছু অবৈধ কাউন্টার সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত, যা ইতিমধ্যেই শনাক্ত ও ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দাবি করা হয়েছিল, এবারের ঈদে ঢাকা থেকে দূরপাল্লার বাস ও মিনিবাসে ৪০ লাখ যাত্রী যাত্রার সময় প্রায় ১২২ কোটি টাকা অতিরিক্ত ভাড়া দিতে হতে পারে। তবে মালিক সমিতি এ তথ্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘মনগড়া’ হিসেবে বিবেচনা করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জি আর শহীদ ও সাধারণ সম্পাদক মো. হানিফ।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৬ 0

বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

ঈদ ছুটিতেও সরকারি কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ধর্ষণ ও নারী নির্যাতন মামলার দ্রুত নিস্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়ক ২ লেনের রাস্তা, এটাতে চলাচল করা গেলেও আরও বড় করা দরকার-সেতু মন্ত্রী

  সড়ক, রেলপথ, নৌপরিবহণ এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক ২ লেনের রাস্তা। এটা চলাচল করা গেলেও আরও বড় করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকারের আছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়। আজ মঙ্গলবার দুপুরে বরিশালের গোমা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ২ থেকে ৩ দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি আশা করি কোনো ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবে। এ সময় প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য সহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল মার্চ ১৭, ২০২৬ 0

নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রধান তিনটি আইনশৃঙ্খলা ইউনিটে গুরুত্বপূর্ণ পদায়ন ঘোষণা

৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজের সক্ষমতা তৈরি জাতীয় ঈদগাহে: ডিএসসিসি

দিনাজপুরে তারেক রহমানের হাতে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন। জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যধারী এই উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির অংশ। উদ্বোধনের মাধ্যমে দেশের জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচি কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। তারেক রহমানের দিনাজপুর সফরের অংশ হিসেবে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে কাহারোলের উদ্দেশে রওনা হন। উদ্বোধনের পর তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। তাঁর আগমনের সঙ্গে মিলিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ভর্তিতে লটারির প্রক্রিয়া যুক্তিসঙ্গত নয়: সংসদে শিক্ষামন্ত্রী

0 Comments