বাংলাদেশ

ফাল্গুন ও ভালোবাসা দিবসে বরিশালে বিক্রি বেড়েছে ফুলের দোকানে

Icon
বরিশাল
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বরিশালে ফুলের বাজারে ফিরেছে উৎসবের রঙ। সকালে থেকেই নগরীর ফুলের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি, বিশেষ করে তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার মতো।

১৪ ফেব্রুয়ারি সকালে বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক-এর অন্তত ছয়টি ফুলের দোকানে দেখা যায় ক্রেতাদের সরব উপস্থিতি। প্রিয়জনকে উপহার দিতে লাল গোলাপ কিনতেই বেশি আগ্রহী ক্রেতারা। পাশাপাশি গাঁদা, জারবেরা, রজনীগন্ধা ও নানা রঙের ফুলের তোড়াও বিক্রি হচ্ছে ভালোই।

তবে ক্রেতাদের একটি অংশের অভিযোগ, আগের বছরের তুলনায় এবার ফুলের দাম প্রায় দ্বিগুণ। বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়ে প্রভাব পড়েছে। মান ও আকারভেদে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, আর বিভিন্ন ডিজাইনের ফুলের তোড়া পাওয়া যাচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়।

ফুল বিক্রেতারা বলছেন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একসঙ্গে হওয়ায় বিক্রি কিছুটা বেড়েছে, তবে আগের মতো পহেলা ফাল্গুনের জাঁকজমক আর নেই। তাদের আশা, বিকেলের পর ভিড় আরও বাড়বে।

সব মিলিয়ে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বরিশালের ফুলের দোকান ও বিনোদনকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আবেগের টানে ফুল কিনছেন মানুষ।

বাংলাদেশ

আরও দেখুন
রিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সেই পাঁচ প্রার্থীর ভোট ১৪ হাজারের কম!

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচনী প্রচারণায় তাঁর বিরুদ্ধে পাঁচ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি ও প্রার্থিতা বাতিলের অভিযোগ তুললেও ভোটে তাদের সম্মিলিত প্রাপ্তি মাত্র ১৩ হাজার ৮৯৪ ভোট—রিতার একক ভোটের মাত্র ৮.২৭ শতাংশ। রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাঈদ নূরের ৬৪ হাজার ২৪২ ভোটের তুলনায় প্রায় ১ লাখ ৩ হাজার ভোটে এগিয়ে যান। বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা ২০ হাজার ৫৫১ ভোট পেয়েছেন। এ বিজয় রিতা বাংলাদেশের তৃতীয় নারী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার কৃতিত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মানিকগঞ্জ-৩ আসনের ফলাফল প্রমাণ করে—অভিযোগের চেয়ে ভোটারদের আস্থা শেষ কথা।  

মানিকগঞ্জ ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ৮ নারী পরুষ আহত

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ময়মনসিংহ বাসী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ধানমন্ডি ৩২ থেকে ৫ জন আটক

শামিকুল ইসলাম সরকার লিপন
গাইবান্ধায় কারা হেফাজতে থাকা আ. লীগ সভাপতি লিপনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কারাবন্দি নেতা শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। রাজনৈতিক মামলায় কারাবন্দি থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা, ক্ষতির পরিমান ৩ লাখ টাকা

গাজীপুর-৫ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যায় বিশ্ববিদ্যালয়ের শোক

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত-১৫

বাগেরহাটের ফকিরহাটে খুলনা–ঢাকা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একই সময় খুলনা থেকে মাদারীপুরগামী রূপসী পরিবহনের বাসটি ফকিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফকিরহাট ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ। তাদের বেশিরভাগই রূপসী বাসের যাত্রী বলে জানানো হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রূপসী বাসের ব্রেক বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।

ফকিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টাকে এলাকাবাসীর গণসংবর্ধণা

মানিকগঞ্জের তিন আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ত্যাগ করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

0 Comments