বাংলাদেশ

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীতে শনিবার (২৮ মার্চ ২০২৬) মশিউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কাসেম ফাউন্ডেশন (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর) আয়োজিত এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্সসহ ছানি অপারেশন, নালী ও মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা গ্রহণ করেন।

পরিসংখ্যান অনুযায়ী—
•    ৪৭৮ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় 
•    ১৮৮ জনের দৃষ্টি পরীক্ষা সম্পন্ন হয় 
•    ৯০ জনের লেন্সসহ ছানি অপারেশন 
•    ১৫ জনের নালী অপারেশন 
•    ৭ জনের মাংস বৃদ্ধি চিকিৎসা 
•    ১৪১ জনকে বিনামূল্যে ওষুধ 
•    ১৫৫ জনকে চশমা বিতরণ 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মোঃ জাকির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা, সিনিয়র অর্গানাইজার মিজানুর রহমান এবং নাসিব নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

  পঞ্চগড়ে শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুৎ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলার অনেকাংশে বিদ্যুতের খুঁটি ভেঙে গাছপালা উপড়ে পড়ায় রাত থেকে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়নসহ দেবীগঞ্জের বেশ কিছু এলাকায় ঝড়ের তীব্রতায় বসতবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মরিচ, ভুট্টা, তরমুজ, শাকসবজি, লিচু ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। বোদার ভাসাইনগর এলাকার খসরু জানিয়েছেন, ঝড়ের কারণে তাদের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং ফলজ ও বনজ গাছের ক্ষতি লক্ষাধিক টাকার। শালশিরির এক দরিদ্র কৃষক বলেন, কয়েকদিন পর তোলা যাওয়া মরিচ ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

আমির খসরু লাবলু মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ডাম্প চালকসহ দুজনের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে শনিবার (২৮ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত” এবং ইসলাম করীম ফাউন্ডেশন এর আয়োজনে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৫০০-এর বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান। পুরুষ রোগীদের চিকিৎসা প্রদান করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ মোঃ আব্দুর রহীম, আর নারী রোগীদের সেবা দেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিবি তাহেরা সোনিয়া। ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার চেকিং, বিএমআই নির্ণয়সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র সরবরাহ করা হয়। ইসলাম করীম ফাউন্ডেশনের ফাউন্ডার ড. নুরুল করিম বলেন, “এই ক্যাম্প কেবল একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের ফাউন্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল, আবু বকর সিদ্দিক, মোঃ আজগরসহ অন্যান্য সদস্যরা।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

ছবি: সংগৃহীত

গভীর রাতে তেল সরবরাহ তদারকিতে বাঘাবাড়ী ডিপোতে জ্বালানিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

ছবি: প্রতিনিধি
বরিশালে নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০), তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে স্থানীয়রা নদীর রাজারহাট এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বরিশাল মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

১০ দিন পর চালু হলো ভোমরা বন্দর, ফিরেছে কর্মচাঞ্চল্য

ছবি: প্রতিনিধি

ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস এর শ্রমিকদের বিক্ষোভ

ট্রেনে কাটা পড়ে একই গ্রামের ৫ জনের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

0 Comments