অপরাধ

সৈয়দপুরে স্কুল ব্যাগে ৪৮০০ ইয়াবা, যুবক গ্রেফতার

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ মার্চ ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার (২৮ মার্চ) রাতে ৪ হাজার ৮শ’ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
জেলা শহরের ওয়াপদা এলাকায় পঞ্চগড়গামী একটি যাত্রীবাহি বাস থেকে তাকে আটক করা হয়। খালেকুল ঠাঁকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিয়ম বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তার স্কুল ব্যাগে রাখা ৪৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নীলফামারী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা (নং-২১) দায়ের করা হয়েছে।

 

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে স্কুল ব্যাগে ৪৮০০ ইয়াবা, যুবক গ্রেফতার

  নীলফামারীর সৈয়দপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার (২৮ মার্চ) রাতে ৪ হাজার ৮শ’ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে। জেলা শহরের ওয়াপদা এলাকায় পঞ্চগড়গামী একটি যাত্রীবাহি বাস থেকে তাকে আটক করা হয়। খালেকুল ঠাঁকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিয়ম বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তার স্কুল ব্যাগে রাখা ৪৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নীলফামারী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা (নং-২১) দায়ের করা হয়েছে।  

নীলফামারী প্রতিনিধি> মার্চ ২৯, ২০২৬ 0

এবার ইউএনওর বিরুদ্ধে জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে তেল চুরির অভিযোগে ৩ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

কালীগঞ্জের কুখ্যাত ডাকাত সরদার ইয়ার আলী অস্ত্র-গুলি সহ গ্রেফতার

বরিশালে ভূয়া ডায়াগনস্টিক দালালের ছয় মাসের কারাদন্ড

  বরিশাল নগরীতে ভূয়া ডায়াগনস্টিক সেন্টারের এক দালালকে রোগীদের প্রতারণার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সদর রোড থেকে আটক করা মাসুম হাওলাদার নামের ওই দালালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে সাজা দেন। বরিশাল কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, নগরীতে বিভিন্ন প্রবেশদ্বার—নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ড—থেকে অসুস্থ মানুষদের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ধরে এনে ভূয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাতে তুলে দেওয়ার একটি চক্র সক্রিয় ছিল। এতে রিক্সা ও অটো চালকরা দালালদের সঙ্গে অংশীদার হয়ে মোটা কমিশন অর্জন করত। এ চক্রের মাধ্যমে গ্রামীণ রোগীদের কাছ থেকে ভূয়া টেস্টের নামে অর্থ হাতিয়ে নেওয়া হতো। বৃহস্পতিবার সদর রোডস্থ বিবির পুকুরপারে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিকের দালাল মাসুম হাওলাদারকে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে কোতয়ালী থানার এসআই রুহুল আমীন তাকে থানায় নিয়ে যান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সামারী ট্রায়ালের মাধ্যমে মামলার বিচার শেষে মাসুম হাওলাদারকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় আরও এক ব্যক্তিকে স্বাক্ষী হিসেবে গ্রহন করা হয়েছে, যিনি নিজেও অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল।

বরিশাল মার্চ ২৬, ২০২৬ 0

ফরিদপুরে জমি বিরোধে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত, কৃষক লীগ নেতা গ্রেফতার

চন্ডিপাশার ইউপি সদস্য আব্দুল হাই’র বিরুদ্ধে দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ

মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

নীলফামারীতে সাইবার প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার

  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাইবার সুরক্ষা আইনে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে বড়ভিটা বাজার সংলগ্ন একটি ক্লাবঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাজু খান (৩৫), আসাদুজ্জামান (৪০), তানভীর আহমেদ মিজান (৩০), তানজিদ হোসেন (২৪), তৌহিদুল ইসলাম (৩০) ও আলাল ইসলাম (৩৫)। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা ডিজিটাল ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিসা, নকল পাসপোর্ট, ভুয়া চাকরির নিয়োগপত্র ও ব্যাংক লোনের প্রলোভন দেখিয়ে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে অর্থ হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি তারা অনলাইন ক্যাসিনোতে জড়িত ছিল এবং মাদক সেবন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এসব কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ২৪, ২০২৬ 0

দৌলতপুরে চাপাতি–দা নিয়ে হামলা, দুইজন গুরুতর আহত

গৌরনদীতে গাছে ঝুলন্ত অবস্থায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার

ইসলামপুরে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

0 Comments