বাংলাদেশ

দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা, ক্ষতির পরিমান ৩ লাখ টাকা

Icon
ফরিদপুর প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নগরকান্দা উপজেলায় একটি মাছের ঘের ও পোলট্রি ফার্মে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শরীফুল ইসলাম (৩২)। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামের কাজল ডাঙ্গা বিল এলাকায় ৩৪০ শতাংশ লিজকৃত জমিতে স্থাপিত তার ‘সাউথ বে এগ্রো’ ফার্ম থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাছ সংরক্ষণের তিনটি ড্রাম, প্রায় ৫০০ ফুট মাছ ধরার জাল এবং ঘেরের প্রায় ৭৫০ ফুট জাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।


এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ফার্মে থাকা দুটি ডিমপাড়া হাঁস চুরি করার চেষ্টা করে। হাঁস দুটি নিয়ে যেতে ব্যর্থ হলে তারা সেগুলো মেরে ফেলে রেখে যায়।
ভুক্তভোগী শরীফুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিনি আশপাশের লোকজনকে বিষয়টি অবহিত করেন এবং চোরদের শনাক্ত করার চেষ্টা করেন। তবে কাউকে সনাক্ত করতে না পারায় পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে সাক্ষী হিসেবে সালথা উপজেলার হোরের কান্দি গ্রামের মো. জিল্লুর রহমান এবং নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামের বোরহান উদ্দীনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
রিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সেই পাঁচ প্রার্থীর ভোট ১৪ হাজারের কম!

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচনী প্রচারণায় তাঁর বিরুদ্ধে পাঁচ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি ও প্রার্থিতা বাতিলের অভিযোগ তুললেও ভোটে তাদের সম্মিলিত প্রাপ্তি মাত্র ১৩ হাজার ৮৯৪ ভোট—রিতার একক ভোটের মাত্র ৮.২৭ শতাংশ। রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাঈদ নূরের ৬৪ হাজার ২৪২ ভোটের তুলনায় প্রায় ১ লাখ ৩ হাজার ভোটে এগিয়ে যান। বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা ২০ হাজার ৫৫১ ভোট পেয়েছেন। এ বিজয় রিতা বাংলাদেশের তৃতীয় নারী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার কৃতিত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মানিকগঞ্জ-৩ আসনের ফলাফল প্রমাণ করে—অভিযোগের চেয়ে ভোটারদের আস্থা শেষ কথা।  

মানিকগঞ্জ ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ৮ নারী পরুষ আহত

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ময়মনসিংহ বাসী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ধানমন্ডি ৩২ থেকে ৫ জন আটক

শামিকুল ইসলাম সরকার লিপন
গাইবান্ধায় কারা হেফাজতে থাকা আ. লীগ সভাপতি লিপনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কারাবন্দি নেতা শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। রাজনৈতিক মামলায় কারাবন্দি থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা, ক্ষতির পরিমান ৩ লাখ টাকা

গাজীপুর-৫ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যায় বিশ্ববিদ্যালয়ের শোক

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত-১৫

বাগেরহাটের ফকিরহাটে খুলনা–ঢাকা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একই সময় খুলনা থেকে মাদারীপুরগামী রূপসী পরিবহনের বাসটি ফকিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফকিরহাট ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ। তাদের বেশিরভাগই রূপসী বাসের যাত্রী বলে জানানো হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রূপসী বাসের ব্রেক বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।

ফকিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টাকে এলাকাবাসীর গণসংবর্ধণা

মানিকগঞ্জের তিন আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ত্যাগ করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

0 Comments