বাংলাদেশ

পঞ্চগড়-২ আসনে আটজনের মধ্যে জামানত হারালেন ৬ প্রার্থী

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ঘোষিত বেসরকারি ফলাফলে ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১/৮) ভোট পেতে হয়। পঞ্চগড়-২ আসনে এটি ছিল ৩৯ হাজার ৩৯৪ ভোট।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন:
•    ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. কামরুল হাসান প্রধান (হাতপাখা) – ৪,৩৯১ ভোট
•    জাতীয় পার্টি মনোনীত মো. লুৎফর রহমান রিপন (লাঙ্গল) – ২,১৫২ ভোট
•    বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আশরাফুল আলম (কাস্তে) – ৯৩৫ ভোট
•    বাংলাদেশ জাসদ মনোনীত মো. এমরান আল আমিন (মোটরগাড়ি) – ৯৫৩ ভোট
•    বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত মো. দেলোয়ার হোসেন (একতারা) – ১,৩৫২ ভোট
•    স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া) – ১,৮৫৪ ভোট
বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ফরহাদ হোসেন আজাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মো. সফিউল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
পঞ্চগড়-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৭ হাজার ৫২৯। মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ১৫ হাজার ১৪৯, বাতিল হয়েছে ৭,১৫৮ ভোট। ভোটের উপস্থিতি ছিল ৭৭.১৯ শতাংশ। কোনো ভোটকেন্দ্র স্থগিত বা বন্ধ হয়নি।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
মালচিং প্রযুক্তিতে বদলে যাচ্ছে জামালপুরের কৃষি, কম খরচে বেশি লাভে হাসছে কৃষকের মুখ

জামালপুর জেলায় সবজি চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে জলবায়ু সহিষ্ণু মালচিং প্রযুক্তি। আধুনিক এই পদ্ধতিতে চাষ করে কম খরচে বেশি ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। মালচিং পদ্ধতিতে জমির উপর বিশেষ মালচিং পেপার বিছিয়ে চাষ করা হয়। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছা দমন করে এবং সার ও পানির ব্যবহার সঠিকভাবে নিশ্চিত করে। ফলে কমে যায় সেচ ও বালাইনাশকের খরচ, বাড়ে ফলন। জামালপুর সদর উপজেলার কৃষক নূর সালাম প্রথমবারের মতো ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিনি জানান, মালচিং প্রযুক্তি ব্যবহার করে গত দুই বছরে ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম খরচে বেশি লাভ পাওয়ায় তিনি এখন আত্মবিশ্বাসী, আর আশেপাশের কৃষকরাও তার ক্ষেত দেখে উৎসাহিত হচ্ছেন। বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মালচিং প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে। এতে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্যও ভালো থাকে।” মালচিং পদ্ধতির ব্যবহার জামালপুরে কৃষি চিত্র পরিবর্তন করছে এবং অনেক কৃষকের মুখে এখন ফুটেছে স্বস্তির হাসি।  

তানিয়া আক্তার ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0

উদ্বোধনের ৪ ঘণ্টা পরই ভাঙচুর দশমিনার আ. লীগ কার্যালয়

ছবি: প্রতিনিধি

ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ

ছবি: প্রতিনিধি

নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ সারজিস সহ দলীয় নেতাকর্মীদের

ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫) আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া–বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহেল সড়ক পারাপারের সময় বাংলাবান্ধাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রমজান উপলক্ষে কালীগঞ্জের বাজারে প্রশাসনের মনিটরিং নেই

পঞ্চগড়-২ আসনে আটজনের মধ্যে জামানত হারালেন ৬ প্রার্থী

মীর এমদাদুল হক শাহমীর

ঢাকায় যুবলীগ কর্মী, এলাকায় ‘নব্য বিএনপি’,বহু মামলার আসামি হলেও হয়নি গ্রেফতার

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরা-১ আসনে পুনঃনির্বাচন সহ জেলা রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার দাবি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচন শেষে ৭২ ঘণ্টা পর কলারোয়া উপজেলা বিএনপি ভোটে অনিয়ম, প্রশাসনিক পক্ষপাত ও দুর্নীতির অভিযোগ তুলেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন। তিনি বলেন, “আমাদের প্রার্থী প্রকৃতপক্ষে বিজয়ী হয়েছিলেন। কিন্তু পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে ফলাফলে অন্যের নাম দেখানো হয়েছে।” উপজেলা বিএনপি অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে বোরকা পরে অপ্রাপ্তবয়স্কদের ভোট, ফলাফল ঘোষণা না করা, ভোটারদের ফিরে যাওয়া, প্রিজাইডিং কর্মকর্তাদের পক্ষপাত, নির্বাচনের আগের রাতে নেতাদের অবৈধ প্রবেশ এবং আনসার সদস্যদের নির্দিষ্ট প্রার্থীর পক্ষে সক্রিয় হওয়ার ঘটনা। সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার অপসারণের দাবি জানান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, এবং অন্যান্য দলীয় নেতারা।  

সাতক্ষীরা ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0

নাটোরে চড়-থাপ্পড়ের প্রতিশোধের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

টাঙ্গাইলের দুই ভাইয়ের একসঙ্গে মন্ত্রীসভায় অংশগ্রহণ নিয়ে আলোচনা

0 Comments