নতুন সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ২৫ জনকে মন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মনোনীতদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ সহ ২৫ জন। এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এছাড়া ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজ মঙ্গলবার বিকেলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিন পরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন শুরু করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করবেন। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন আ ন ম এহসানুল হক মিলন। নতুন মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ এবং প্রথমবারের মতো মন্ত্রিত্বে আসা নেতাদের স্থান পাওয়া ঘোষণা করা হয়েছে।
সংবিধানসম্মত প্রক্রিয়া অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে কূটনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শপথ শেষে সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবিধানের ১৫৮(২)(খ) অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আহমেদ নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে সিইসির বাসভবনে উপস্থিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে জয়ী বিএনপি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবে। এর পরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।