জাতীয়

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ২৫, ২০২৬


ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অভিজ্ঞ সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজল, পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। আসাদুজ্জামান বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হওয়ায় তারেক রহমানের মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন এদিনই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত আসছে...
 

দুর্নীতির মামলায় জেনারেল মাসুদকে গ্রেফতারের আবেদন

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী ও দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরীর আদালতে আবেদন দায়ের করেন। সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত। ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ উদ্দিন চৌধুরী ফাইভ এম ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সির এমডি ছিলেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতির অভিযোগে গত ১১ মার্চ দুদক তার বিরুদ্ধে মামলা করে। সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে পল্টন থানায় মানব পাচার সংক্রান্ত এক মামলায় গ্রেফতার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬ 0

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বাংলাদেশে জ্বালানি সংকট নেই, অতএব দাম বৃদ্ধিরও কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকিট উন্মোচন

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্মারক ডাক টিকিট উন্মোচনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন শুরু করেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয় এবং এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আগমন করে প্রথমে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ডাক টিকিট উন্মোচন করা হয়। অতিরিক্ত প্রেস সচিব রুমন আরও জানান, বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতি বৃহস্পতিবার নিয়মিত মন্ত্রিসভার বৈঠক হয়; তবে চলতি সপ্তাহে ২৬ মার্চ সরকারি ছুটির কারণে বৈঠক এক দিন এগিয়ে আনা হয়েছে। ২০০৮ সালের পর দীর্ঘ ১৮ বছর পর এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হবে, যা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬ 0

‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী

গণহত্যা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সম্মেলনে ডা. জুবাইদা রহমানের

চার বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য: প্রতিমন্ত্রী

  আগামী চার বছরের মধ্যে দেশের নদী, খাল ও জলাশয় খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলা শহরের ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে এবং একযোগে বহু জেলায় খাল খননের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, “এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং মৎস্য ও জীববৈচিত্র্যের উন্নয়ন ঘটবে।” তিনি আরও উল্লেখ করেন, ঝিনাইকুড়ি খালের প্রায় ৩ কিলোমিটার খননের মাধ্যমে অন্তত ১৫ হাজার মানুষের পানি সংকট ও জলাবদ্ধতা সমস্যা দূর হবে। প্রতিমন্ত্রী অতীতের উদাহরণ টেনে বলেন, জিয়াউর রহমান–এর শাসনামলে খাল খননের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। একই ধারাবাহিকতায় বর্তমান উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে রপ্তানিকারক দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি> মার্চ ২৪, ২০২৬ 0

জুলাই আন্দোলনের ‘যোদ্ধাদের’ দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তেলের অভাব নয়, হঠাৎ চাহিদা বেড়ে সংকট সৃষ্টি হয়েছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বিদেশি যাকাতের অর্থ নিজেদের তহবিল দেখিয়ে রাজনীতি করছে একটি দল: পানিসম্পদমন্ত্রী

0 Comments