বাংলাদেশ

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

Icon
গাজীপুর
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি:সংগৃহীত
ছবি:সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ  নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সাফিয়াতুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মাদ্রাসার ছাদে অবস্থানকালে আলিফ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ করেন। 
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান,

“আলিফ হাসানকে তার বাবা–মা মাদ্রাসায় ভর্তি করেন। এর আগে কয়েকবার তিনি মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিলেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে ছাদ থেকে একটি পাইপ ধরে নামার চেষ্টা করার সময় সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
 

বাংলাদেশ

আরও দেখুন
দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে জিল হকের শরীরের ৫৪ শতাংশ এবং উম্মে হুমায়রার ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে, যা আশঙ্কাজনক। মনোয়ারার শরীরের ২ শতাংশ ও শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে গ্যাস লিকেজকে কারণ হিসেবে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

নালিতাবাড়ী পৌরশহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

জলঢাকায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

শ্যামনগরে বিদ্যুৎর্স্পৃষ্ঠে এক কৃষক নিহত

ধুমধাম আয়োজনে চীনা কনের সঙ্গে মৌলভীবাজারে সুকান্তের বিবাহ

বাংলাদেশে ধর্মীয় আচার অনুসারে চীনা কনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সুকান্ত সেন। রাজনগরের কামারচাক ইউনিয়নে রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী চীনের নাগরিক ক্রিস হুই ও বাংলাদেশি যুবক সুকান্ত সেনের বিবাহ সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বর সুকান্ত বাংলাদেশে এসে কনেকে হেলিকপ্টারে নিজের বাড়িতে আনার পর অনুষ্ঠান শুরু হয়। বিয়েতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও অতিথি উপস্থিত ছিলেন। ক্রিস হুই লাল বেনারসি শাড়িতে সাজে কনের আসনে বসেন এবং সুকান্ত সেন তাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। কনের পরিবারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর সুকান্ত ও কনে ক্রিস উভয়েই বিবাহ সম্পন্ন হওয়ায় আনন্দিত। সুকান্ত জানান, তাদের সম্পর্ক ব্যবসায়িক পরিচয় থেকে প্রেমে পরিণত হয় এবং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়। এবার দেশে ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হলো।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে রোজার মাসে লেবু, কলা ও খেজুরের দামে আগুন

ছবি: প্রতিনিধি

চাঁপাইবনাবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি বুলবুল

ছবি: প্রতিনিধি

আ.লীগ নেতা তালুকদার মো. ইউনুসের জামিন

ছবি: প্রতিনিধি
প্রথমবারের মতো বরেন্দ্র, তিতুমীর ট্রেনে এসি কোচ যুক্ত, বাড়বে যাত্রীসেবা

চিলাহাটি-রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসে প্রথমবারের মতো শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) কোচ সংযোজন করা হয়েছে। ঈদের আগে এমন উদ্যোগে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। রেলওয়ে সূত্র জানায়, এতদিন ট্রেন দুটি ১০টি শোভন চেয়ার (নন-এসি) কোচ নিয়ে চলাচল করত। সীমান্ত স্টেশন চিলাহাটি থেকে ডোমার, নীলফামারী, সৈয়দপুর হয়ে পার্বতীপুর জংশন, হিলি, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, আব্দুলপুর জংশন ও রাজশাহী পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেলে ট্রেন দুটি চলাচল করে। এ রুটে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করলেও এতদিন এসি কোচ না থাকায় উচ্চ আয়ের যাত্রীরা রেলসেবা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে রেল কর্তৃপক্ষ তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি করে এসি কোচ যুক্ত করে। বর্তমানে এসব কোচের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। সূত্র জানায়, প্রতিটি এসি কোচে রাতে ২৪টি শয়নব্যবস্থা ও দিনে ৪৮টি আসন রয়েছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ দুটি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা-এ ভারী মেরামত শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নূর মোহাম্মদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুটি এসি কোচ প্রস্তুত করে সংশ্লিষ্ট ট্রেনে সংযোজন করা হয়েছে। সৈয়দপুর স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, প্রচার কম থাকায় প্রাথমিকভাবে সাড়া সীমিত হলেও ঈদকে সামনে রেখে যাত্রীচাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভাতের পাতিলে দগ্ধ ঘরকন্নার স্বপ্ন, পীরগঞ্জে মানবিকতার চরম অবক্ষয়

ছবি প্রতিনিধি

বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার: আসাদুল হাবীব দুলু

ছবি: প্রতিনিধি

যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম

0 Comments