বাংলাদেশ

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী এক নবজাতক মারা গেছেন। রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা, শিক্ষক আবু বকর সিদ্দিকের কন্যা। শনিবার (৪ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে সে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দেড়টার দিকে আফরিনের মৃত্যু হয়।
ডা. রাশেদুজ্জামান বলেন, “শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসে। নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।”
অল্প বয়সী শিশুর এই মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে। হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে জনমনে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগের প্রকৃত কারণ নিশ্চিত করতে পরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে। বিশেষজ্ঞরা বলেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান ও জনসচেতনতা জরুরি।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

  পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়াঘাট এলাকায় রবিবার (৫ মার্চ) দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক যুবক তলিয়ে যান। দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা ও উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বদেশ্বরী গ্রামের আব্দুল মালেকের ছেলে সজীব। স্থানীয় সূত্র জানায়, সজীবসহ চারজন যুবক দুপুরে নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে। সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে গেলে অপরদের মধ্যে দুইজনকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি নিখোঁজ হয়ে যান। প্রাথমিক উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৪ ঘন্টা তল্লাশি চালালেও সফল হননি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালিয়ে নদী তলদেশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানাচ্ছেন, নদীতে বালু উত্তোলনের কারণে খরার মৌসুমেও ৩০-৪০ ফুট গভীর চোরার বালি গর্ত সৃষ্টি হচ্ছে। এ ধরনের গর্তের কারণে নদীতে গোসলের সময় বিপদজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সজীবের মতো মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

  গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৩ জন ও পঞ্চগড়ে ৪ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। রোববার (৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী জানান, গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ জন হামের উপসর্গে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।  

রংপুর ব্যুরো এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

ছবি: প্র্রতিনিধি

হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৈয়দপুরে মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত, নিধনে ব্যর্থ পৌরসভা

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় সংঘটিত প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার এ সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।   এদিকে, অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও দায় নিরূপণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনকেও পৃথক তদন্ত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, শ্রমিকদের জীবন ও নিরাপত্তা সুরক্ষায় সরকার আইনি কাঠামোর আওতায় কঠোর অবস্থান বজায় রাখবে এবং অবহেলার কারণে কোনো প্রাণহানি সহ্য করা হবে না।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অবৈধ মাটি-বালু পরিবহন নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থীসহ আহত একাধিক

ছবি: প্রতিনিধি

ঈদের আগেই হাতিয়ায় নতুন ফেরি, যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন

খুলনায় হামের প্রকোপ তীব্র, হাসপাতালে শিশু ভর্তি ৩০০

0 Comments