বাংলাদেশ

আবহাওয়া অফিস

দেশজুড়ে শৈত্যপ্রবাহ আগামী ৫ দিন চলবে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের ৪৪টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলবে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে।

রবিবার (১১জানুয়ারি) পর্যন্ত এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংস্থার বুলেটিন অনুযায়ী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা, খুলনার ১০ জেলা এবং বরিশালের ৬ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর শীতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো শিশু, আহত ৩

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ বছর বয়সী শিশু জাহিন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় একটি মাহিন্দ্র (কাকড়া গাড়ি) এবং জামালপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত জাহিন উপজেলার বালিজুড়ী বাজারের মামুনুর রশিদের ছেলে। আহতরা হলেন নিহতের মা বিথি (৩৫), জোনাইল ফকিরবাড়ির সামিরা (৪০) ও মিজানুর রহমানের স্ত্রী সেলিনা (৩৫)। আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে; মৃত শিশুর মায়ের পা ও হাতের হাড় ভেঙে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তানিয়া আক্তার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

রাঙ্গামাটি থেকে মিজোরামে ১০–১২ হাজার টাকা দামে পাচার হচ্ছে কুকুর

দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ

নালিতাবাড়ী পৌরশহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি
জলঢাকায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ৬ বছর বয়সী শিক্ষার্থী বিথী আক্তার নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মীরগঞ্জের পাঠানপাড়া বাজার এলাকায় ঘটে। মৃত শিক্ষার্থী বিথী আক্তার মীরগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাবুল হোসেনের মেয়ে ও ব্র্যাক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, স্কুল শেষে বাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0

শ্যামনগরে বিদ্যুৎর্স্পৃষ্ঠে এক কৃষক নিহত

ধুমধাম আয়োজনে চীনা কনের সঙ্গে মৌলভীবাজারে সুকান্তের বিবাহ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে রোজার মাসে লেবু, কলা ও খেজুরের দামে আগুন

ছবি: প্রতিনিধি
চাঁপাইবনাবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি বুলবুল

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রীন–ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জামায়াত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।” তিনি নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

আ.লীগ নেতা তালুকদার মো. ইউনুসের জামিন

ছবি: প্রতিনিধি

প্রথমবারের মতো বরেন্দ্র, তিতুমীর ট্রেনে এসি কোচ যুক্ত, বাড়বে যাত্রীসেবা

ছবি: প্রতিনিধি

ভাতের পাতিলে দগ্ধ ঘরকন্নার স্বপ্ন, পীরগঞ্জে মানবিকতার চরম অবক্ষয়

0 Comments