বাংলাদেশ

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ জানুয়ারী ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের জন্য অনুষ্ঠিত দুইদিনের নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শেষ হয়েছে।

পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। দুইদিনে নির্বাচনকালীন সাংবাদিকতা, প্রতিবেদন প্রণয়ন, সঠিক তথ্য যাচাই ও সংবাদ সম্প্রচারের নানা কৌশল নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।

প্রধান প্রশিক্ষক ছিলেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রমের উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপযোগী ভোটারদের উৎসাহিত করা ও প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য পঞ্চগড়ে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ প্রচারণা চালু করা হয়েছে।  সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান ও ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য এবং প্রার্থী ও ভোটার উভয়ের জন্য আচরণবিধি মেনে চলার জন্য এই ট্রাকযোগে প্রচারণা ও সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভ্রাম্যমান প্রচারণা গাড়িটি পঞ্চগড়ের সব উপজেলায় ঘুরবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করবে।

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যবের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় নারীদের ঝাড়ু মিছিল

ছবি: প্রতিনিধি

দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত

কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে সতর্ক অবস্থানে কোস্টগার্ড পশ্চিম জোন

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে টহল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবন সংলগ্ন লাউডোব এলাকার বাজার ও ভোটকেন্দ্র এলাকায় টহল পরিচালনা করেন। কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ সংসদীয় আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৫৬টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ও তৎপরতার কারণে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকায় স্বস্তি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটের সময় বিভিন্ন আশঙ্কা থাকলেও কোস্ট গার্ডের কার্যকর নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত হচ্ছেন।  

বাগেরহাট ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জনতার মুখোমুখি মঞ্চে নীলফামারী-২ আসনের সকল প্রার্থী

ছবি: প্রতিনিধি

ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তৃতীয় লিঙ্গের অর্ধশতাধিক ব্যক্তি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জাপা প্রার্থীর গানম্যান বিএনপি কর্মীদের উপর অস্ত্র তাক করার অভিযোগ

ছবি: প্রতিনিধি
বাগেরহাটে চিংড়ি কাকড়া রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিআইপিকে সংবর্ধনা

রামপালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহানকে ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করেন। দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়া রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে মাইনুল ইসলাম সোহান দেশবাসী ও রামপালবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবেন। তার এই অর্জনে রামপাল ও বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের ছায়া নেমে এসেছে।  

বাগেরহাট ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহ পরিদর্শন ও ত্রিশালে অলিম্পিক ভিলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: সংগৃহীত

ভোলায় প্রতিদিন নির্বিচারে শত শত পাখি নিধন করছে অসাধু শিকারি চক্র

ছবি: সংগৃহীত

জামায়াত আমিরের মন্তব্যের বিরুদ্ধে ঢাবি-জবিতে ‘ঝাড়ু মিছিল’

0 Comments