অপরাধ

ফকিরহাটে ১হাজার পিস ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

Icon
ফকিরহাট প্রতিনিধি ,ফকিরহাট প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোড় এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরহাট আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সরদার আরিফুজ্জামান (৪৫), সাইফুল ইসলাম হিরক (৩৫), মো. ইমরান মোল্লা (৩০) ও মো. ফরহাদ শেখ (৩২)। সেনাবাহিনী সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল, নগদ ৬ হাজার ৪১৩ টাকা ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আসামিদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে কারাগারে সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজন

রাজধানীর একটি আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথিসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম। এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে এ গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন করা হয়।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ছবি: প্রতিনিধি

শেরপুরে ভূমি সেবার নামে প্রকাশ্য ঘুষ, ভূমি কর্মকর্তার ভিডিও ঘিরে তোলপাড়

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চাঁদাবাজ চক্রের এক সক্রিয় সদস্য মোঃ মামুন শেখ ওরফে জঙ্গী মামুন (২৫) গ্রেফতার হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি নীলফামারী সদর থানাধীন বড় মাঠ এলাকায় অভিযুক্ত ও তার চক্রের সদস্যরা তাপস রায় ও তার স্ত্রীকে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাপস রায়কে মারধর করা হয় এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চড়াইখোলা বটতলী বাজারের কবরস্থান এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার চক্র দীর্ঘদিন ধরে নীলফামারী বড় মাঠ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। ওসি মো. মতলুবর রহমান জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে হিজলায় বিপুল পরিমানের দেশীয় অস্ত্র সহ মোস্তফা গ্রেফতার

পারিবারিক বিরোধে শিবপুরে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি

হেলমেট না থাকায় সেনাসদস্যের মারধরের ঘটনায় যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি
শেরপুরে ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও পরান (২৫)–কে আটক করা হয়। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  

শেরপুর প্রতিনিধি> জানুয়ারী ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে ১হাজার পিস ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে পলাতক হত্যা মামলার আসামি আটক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি: প্রতিনিধি

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

0 Comments