বাংলাদেশ

দেওয়ানগঞ্জের হিজড়া জনগোষ্ঠীর স্থায়ী আবাসন ও কর্মসংস্থানের দাবিতে স্মারকলিপি

Icon
দেওয়ানগঞ্জ, জামালপুর ,প্রতিনিধ
প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন ‘হিজড়া মানব কল্যাণ সংস্থা’র সভাপতি মুন্নি আক্তার। ভিক্ষাবৃত্তি ও মানবেতর জীবন থেকে হিজড়াদের মুক্ত করাই সংগঠনটির মূল লক্ষ্য।

এই লক্ষ্য বাস্তবায়নে বুধবার (৩ ফেব্রুয়ারি) ডাকযোগে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সরকারের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনে স্মারকলিপি পাঠান মুন্নি আক্তার। স্মারকলিপিতে দেওয়ানগঞ্জের হিজড়া জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করে ভিক্ষাবৃত্তি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়।

স্মারকলিপি পাঠানোর পর সাংবাদিকদের মুন্নি আক্তার বলেন, ২০২৪ সালে দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে নির্বাচন করে ৮৪ হাজার ৩৬১ ভোটের মধ্যে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তাকে অপসারণ করা হয়। ফলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা সম্ভব হচ্ছে না।

তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, এসব পদ পুনর্বহাল হলে জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বাংলাদেশ

আরও দেখুন
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঢাকা থেকে বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ ৪৩ জন আরোহী ছিলেন। স্থানীয়রা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন এবং আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার কাজে সম্পৃক্ত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৬ 0

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নারীসহ নিহত ৪

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

প্রত্মসংগ্রাহক ও গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে শাড়ি লুঙ্গি পেল উর্দূভাষী দুই হাজার অসহায় দুস্থ পরিবার

ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উর্দূভাষী (বিহারী) অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে শিল্প পরিবার ইকু গ্রুপ। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২২টি ক্যাম্পের প্রায় ২ হাজার পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। তিনি নিজ হাতে উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী মো. ইরফান আলম ইকু এবং উর্দূভাষী নেতা মোনায়েম খানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ঈদ আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে সবার জীবনে। সেই আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই তাদের এই উদ্যোগ। তিনি জানান, পারিবারিক ঐতিহ্য হিসেবে প্রতি বছরই ঈদের আগে দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে আসছে ইকু শিল্প পরিবার এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে গত সোমবার বোতলাগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও ৪ হাজার অসহায় পরিবারের মাঝেও একইভাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ডিমলার তিস্তায় হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

ছবি:প্রতিনিধি

নীলফামারীতে ঈদ জামাতের তালিকা প্রকাশ, বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা

ছবি: প্রতিনিধি

এবার এক টাকায় সেমাই চিনি দুধ পেল শতাধিক মানুষ

ভাঙ্গায় আধিপত্য বিরোধে মধ্যরাতের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, গত দীর্ঘদিন ধরে এলাকায় ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতের একটি তুচ্ছ বাকবিতণ্ডা—চা খাওয়ার বিষয়ে—ঘরে তোলার পর উভয়পক্ষ দেশীয় অস্ত্র এবং টর্চলাইট নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “আমার কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি।” স্থানীয়দের অভিযোগ, ফোন করেও পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়নি, যার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে চলমান ব্যক্তিগত দ্বন্দ্ব এবং আধিপত্য লড়াইই মূল কারণ। প্রশাসন আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৬ 0

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এলো আজ

ঈদবাজারে অস্থিরতা, মাছ-মাংস ও মসলায় দামে আগুন

ছবি: প্রতিনিধি

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত

0 Comments