বাংলাদেশ

স্বামীর ওয়ারিশ সম্পত্তি পেতে সংবাদ সম্মেলন

Icon
দেওয়ানগঞ্জ, জামালপুর ,প্রতিনিধ
প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহনেওয়াজ শাহানশাহর দ্বিতীয় স্ত্রী শিলা বেগম স্বামীর ওয়ারিশ সম্পত্তির ন্যায্য অংশ পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে শিলা বেগম বলেন, ২০২৩ সালে হঠাৎ করে শাহনেওয়াজ শাহানশাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ দুই স্ত্রী রেখে যান। তবে মৃত্যুর কয়েকদিন পরই বড় স্ত্রী কাকুলি আক্তার ও তার বড় ভাই মহসিন মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।

শিলা বেগমের অভিযোগ, স্বামীর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি একাই ভোগ করে চলেছেন বড় স্ত্রী কাকুলি আক্তার। দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি স্বামীর সম্পত্তির ওয়ারিশ হলেও এখন পর্যন্ত তার প্রাপ্য অংশ দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্থানীয় সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে আকুতি জানান, যেন স্বামীর ওয়ারিশ হিসেবে তার ন্যায্য পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নীলফামারীর সৈয়দপুরে গ্রন্থাগারের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাবুপাড়াস্থ সৈয়দপুর গ্রন্থাগার চত্বরে কবিতা আবৃত্তি, বইপাঠ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর গ্রন্থাগারের সভাপতি ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। তিনি বলেন, “বই মানুষের প্রকৃত বন্ধু এবং জ্ঞানার্জনের প্রধান মাধ্যম। শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক রেহানা সুলতানা, শারমিন আক্তার, সিম্পল খাতুন ও সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নবীন ইসলাম। বক্তারা তরুণ প্রজন্মকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাবেরা মুসফিরাত সাফি ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহিদ রুদানা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

স্বামীর ওয়ারিশ সম্পত্তি পেতে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

শাবিপ্রবিতে শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষ, ১৫ আহত

ছবি: প্রতিনিধি

নজিরবিহীন নজরদারিতে নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ের জন্য একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়। সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান জানান, ড্রোন, বডি ক্যামেরা ও সুরক্ষা অ্যাপসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

সাতক্ষীরা ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

ছবি: প্রতিনিধি

জামালপুরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

ছবি: প্রতিনিধি
খাগড়াছড়ি সেনা রিজিয়নে জেলার সর্বস্তরের নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে সভা

খাগড়াছড়ি আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে জেলার সব নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডেন্ট, বিজিবি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন জোন কমান্ডাররা। তারা নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পার্বত্য জেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

এইচ এম প্রফুল্ল ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি

ছবি: প্রতিনিধি

জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আইন শৃংখলা রক্ষায় যৌথ বাহিনীর শোডাউন

0 Comments